গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামে আজ শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল মিয়া (১৩) নামের এক কিশোর মারা গেছে। সে ওই গ্রামের তারা মিয়ার ছেলে।
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, দুপুরে শাকিল মিয়া ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করতে বাড়ির পাশে কাঁঠাল গাছে চড়ে। এসময় গাছের ডালটি পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতির ১১ হাজার ভোল্টের তাঁরের উপর হেলে পড়ে। ফলে কাঁঠাল গাছের ডালটিসহ শাকিল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে