বরিশালের গৌরনদী উপজেলায় বজ্রপাতে পারভীন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চাদশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম ওই গ্রামের শহীদ সিকদারের স্ত্রী।
এলাকাবাসী জানান, শনিবার দুপুর ২টার দিকে বসত ঘরের সামনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই পারভীন মারা যায়।
চাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ