অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে 'অভদ্র' আখ্যায়িত করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার তারকা মঈন আলি। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটারদের প্রতি কোন সহানুভূতি নেই বলেও জানালেন তারকা।
শুক্রবার ইংল্যান্ডের এক সংবাদ্মাধ্যমকে মঈন বলেন, ‘ক্রিকেট জীবনে অনেক দলের বিরুদ্ধে খেলেছি। কিন্তু অস্ট্রেলিয়া এমন একটা দল যাদেরকে মোটেও পছন্দ করি না। ওরা আমাদের পুরনো শত্রু বলে নয়। ওরা ক্রিকেটারদের এতই অসম্মান করে যে, অপছন্দ করতে আমি বাধ্য হয়েছি।’
এ বছরের শুরুর দিকে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যপারে মইন বলেন, ‘সাধারণত লোকে শাস্তি পেলে অথবা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলে আমার খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু ওদের জন্য আমার সেটা হয় না। দুঃখ হওয়াও কঠিন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই নাকি খারাপ অভিজ্ঞতা মঈনের। তার কথায়, ‘২০১৫ বিশ্বকাপের ঠিক আগে সিডনিতে ওদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। প্রথম ম্যাচেই দেখলাম, মাঠে ওরা শুধু বিরক্ত করে না, অপমান করে। ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা যত বেড়েছে, ততই বুঝতে পেরেছি কতটা অভদ্র ওরা।’
ইত্তেফাক/এসআর/টিএস