নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দশটি উদ্যোগ শীর্ষক এক কর্মশালা নগরীর পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে নগর নারী আওয়ামী লীগ শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।
উদ্বোধক ছিলেন মহিলা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদ মাহমুদ। নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. জাকারিয়া, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর নিলু নাগ, নারীনেত্রী কান্তা ইসলাম মিনু।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, ডা. নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এরশাদ মামুন, লুৎফুর রহমান খুশি, নগর যুবলীগ সদস্য আঞ্জুমান আরা বেগম, নেসার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, গৃহস্থালি থেকে শুরু করে চিকিৎসা বিদ্যা, প্রকৌশল, আইন, প্রশাসনের উচ্চস্তর থেকে নিম্নস্তর, নার্সিং, শিক্ষকতা, খেলাধুলাসহ পেশাদারী সব স্তর নারীর পদচারনায় আজ মুখরিত। নারীর এ ক্ষমতায়নের ফলে সারাবিশ্ব অবাক হয়ে বাংলাদেশকে তাকিয়ে দেখছে। নারীর ক্ষমতায়নে বাংলদেশ এখন বিশ্বে রোল মডেল। এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।
অনুষ্ঠানের পরিকল্পনাকারী ফরিদ মাহমুদ বলেন, নারী-পুরুষের সমতা ফিরিয়ে আনতে আমাদের একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে সব ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে এই সরকারের সাফল্যগুলো জনগণকে অবহিত করতে হবে।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলোয়াত, গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রদর্শিত বরেণ্য বুদ্ধিজীবী ড. অনুপম সেনের ভিডিও বার্তায় নারীর ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসাসহ অন্যান্য কর্তৃপক্ষের উন্নয়নের পরিসংখ্যানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্ব শেষে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার দশটি উদ্যোগ, একটি বাড়ি একটি খামার, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষার ভিডিওগুলো উপস্থিত নারীদেরকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। এ সময় ফরিদ মাহমুদ কর্তৃক পুনঃমুদ্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ বইটি উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।
পুনঃমুদ্রিত বইটি উৎসর্গ করা হয় সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীকে।
ইত্তেফাক/কেকে