উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেছেন, চৌদ্দগ্রামের এমন কোনো গ্রাম নেই, যেখানে আওয়ামী সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকাকে ভোট দিবেন। বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সময়ে উন্নয়ন হয়েছে ৫ ভাগ। আর আওয়ামী লীগের সময়ে হয়েছে ৯৫ ভাগ উন্নয়ন। 
 
তিনি আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
চিওড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, ভ ম আফতাবুল ইসলাম ভুঁইয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।
 
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার হানিফের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের তাবুকস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, গোলাম ফারুক হেলাল, জয়নাল আবেদীন খোরশেদ, জিএম জাহিদ হোসেন টিপু, একরামুল হক, জাফর ইকবাল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান জালাল, নুরুল আলম, আব্দুল মোতালেব, কাজী আল রাফি, সোহাগ মাহমুদ, মো. মাসুদ, চিওড়া মাদরাসা ছাত্রলীগ সভাপতি আবদুল কাদের শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/কেকে