মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬১

মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ ২৬১ রান সংগ্রহ করেছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল। 
 
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে টাইগাররা।
 
মুশফিক ১৫০ বলে ১৪৪ রান সংগ্রহ করেন। তার ইনিংসটি ছিল ১১টি চার ও চারটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো। 
 
ইত্তেফাক/জেডএইচ