বগুড়া-সান্তাহার সড়কে বগুড়া সদরের এরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাায় এক রিকশা যাত্রী মারা গেছেন। শনিবার রাত আনুমানিক আটটায় একটি বাস রিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন (৩০)। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে বগুড়া অভিমুখী একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি রিকশার ধাক্কা লাগে। এতে রিকশাচালকসহ ৫জন আহত হয়। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে নয়ন নামের রিকশা যাত্রীটি মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। নিহত নয়ন বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকার মজিবর রহমানের ছেলে।
ইত্তেফাক/নূহু