আজ ১৫ সেপ্টেম্বর শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের দানসূত্রে প্রাপ্ত জমিতে বিদ্যালয়ের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম ছাড়াও দাতা সদস্য রোটারিয়ান আনোয়ারুল হক মোল্লা, সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস,সাবেক ইউপি চেয়ারম্যান নিয়াত আলী লালু, মুক্তযোদ্ধা মারফত আলী মাষ্টার, কাকিলদহ পুলিশ ক্যাম্প ইনচার্য এস আই জালাল খান, স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল গণি মালিথা, গোলাম মোস্তফা, আক্কেল আলী মেম্বার, বাজার কমিটির সভাপতি ডাঃ কিসমত আলী, মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন, জুয়েল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদরপুর ইউনিয়ন,মনিরুল ইসলাম সহসভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদরপুর ইউনিয়ন, মোঃ হানিফ ওয়ার্ড সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সদরপুর ইউনিয়ন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সুন্নত আলী, আব্দুল ওহাব, রিজিয়া খাতুন, সাইদুর রহমান, নালান মন্ডল, যুব সমাজের আল আমিন, জসিম উদ্দিন স্থানীয় তছির উদ্দিন, হারুন অর রশিদ, শরিফুল হক, এরশাদ আলী, মোকসেদ আলী, আব্দুস সালাম, স্কুলের শিক্ষক মাহমুদা নাজনীন রুবি, শেফালী খাতুন, আলমগীর হোসেন, হাসিয়ারা খাতুন, সালেহা আক্তার, আইরিন আক্তার ইতি, আসলাম হোসেন, তরিকুল ইসলাম, আছিয়া খাতুন প্রমূখ।
উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন রোটারিয়ান খায়রুজ্জামান এর স্ত্রী ও সন্তানগণ আন্তর্জাতিক খ্যাতিমান বিচারপতির নামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে ৮৮ শতক জমি দান করেন।
ইত্তেফাক/নূহু