রিয়ালকে হার থেকে বাঁচালেন ইসকো

তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে জয়রথ থামল রিয়াল মাদ্রিদের। হারের শঙ্কায় থাকা দলটি বদলি হিসেবে নামা ইসকোর গোলে শেষ পর্যন্ত এক পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে। শনিবার রাতে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।
 
চার ম্যাচে রিয়াল ১০ পয়েন্ট নিয়ে থাকল দ্বিতীয় স্থানেই। অপরদিকে সমান ম্যাচে বার্সার পয়েন্ট ১২। দলটি আছে টেবিলের শীর্ষে।  
 
খেলার ৩২ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ৩২ মিনিটে রিয়াল বল ক্লিয়ার করতে না পারার সুযোগ নেয় বিলবাও। ইকার মুনিয়াইন এগিয়ে দেন বিলবাওকে। প্রথমার্ধে এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
 
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ইসকো। নেমেই তিন মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরাতে সক্ষম হন তিনি। খেলার ৬৩ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে গোল করে এক পয়েন্ট আদায় করতে সক্ষম হন ইসকো।
 
ইত্তেফাক/কেআই