ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৩

 
ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে শহরের রাজেন্দ্র কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃত অন্যরা হলো, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওয়ালিদ বিন মুরসালিন তুলিপ ও বোয়ালমারীর চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
 
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জানান, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা ও  ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ইয়াসমিন আরা হক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রতিবাদে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অপর দুইজনকে আটক করা হয়।
 
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ(অপারেশন) বিপুল কুমার দে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ