পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাহিদুল ইসলাম (৩৫), আবদুর রাজ্জাক তালুকদার (৩০) ও সুমন গাইন (২০) নামের তিন মাদক কারবারীকে অটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানা পুলিশ ও পিরোজপুর ডিবি পুলিশের একটি দল গোপন সাংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন-জাহিদুল উপজেলার বড়হারজী গ্রামের আলমগীর হোসেন তালুকদারের ছেলে, রাজ্জাক মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মিরুখালী রোড এলাকার মৃত আলী আকাব্বর তালুকদারের ছেলে ও সুমন গাইন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের সতীন্দ্র নাথ গাইন এর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো, গোলাম ছরোয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে