বালিয়াকান্দি কলেজ ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য এক আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় বালিয়াকান্দি কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ শোভা যাত্রার উদ্বোধন করেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। বর্ণাঢ্য শোভা যাত্রাটি ঢাক ঢোল বাজিয়ে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আনন্দ শোভা যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যর সহধর্মিণী সাইদা হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ (সদ্য অব.) মো. গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সভাপতি আ. হান্নান মোল্যা, সাধারন সম্পাদক সামছুল আলম সুফি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।
ইত্তেফাক/জেডএইচ