টসে জিতে ব্যাটিং নিয়েছে হংকং। বাংলাদেশ সময় সাড়ে ৫টা শুরু হবে ম্যাচটি।
টস হেরে পাকিস্তাুন অধিনায়ক সরফরাজ বলেন, টস এ ম্যাচে একটা বড় ইস্যু। জিতলে আমরাও ব্যাটিং নিতাম।
হংকং অধিনায়ক অংশুমান বলেন, আমরা গতকালের ম্যাচ দেখেছি। এখানে টস বড় একটা ইস্যু হয়ে দাড়ায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা অনেক কঠিন।
এটি এবারের এশিয়ার কাপের ১৪ তম আসরের দ্বিতীয় ম্যাচ। গতকাল এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারায় বাংলাদেশ।
ইত্তেফাক/ এসআর/টিএস