রাজবাড়ীর পাংশা থেকে এগারোশ পিস ফেন্সিডিলসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই মাদক জব্দ করা হয়।
আটককৃত চালকের নাম হুমায়ন কবির তুহিন(২৩)। তিনি যশোরের চৌগাছা উপজেলার মুক্তদাহ এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লশি চালিয়ে ওই ট্রাক থেকে একহাজার একশত এগারো পিস ফেন্সিডিল জব্দ করা হয়। সেইসঙ্গে ট্রাক চালক হুমায়ন কবির তুহিনকে আটক করা হয়।
ইত্তেফাক/এসজেএ/এমআই