বরিশালে পাঁচ লাখ গলদাপোনাসহ ১৮ শ্রমিক আটক

বরিশাল অফিস

এ দিকে বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে গলদা চিংড়ির ৫ লাখ রেণুপোনা বোঝাই একটি ট্রলারসহ ১৮ জন শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার লাহারহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই রেণুপোনা উদ্ধার করে কোস্টগার্ড। বরিশাল সদর উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, ভোলা থেকে ট্রলার বোঝাই করে গলদা চিংড়ির বিপুল পরিমাণ রেণুপোনা পাচার হচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল কালাবদর নদী সংলগ্ন লাহারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ভোর রাতে সন্দেহভাজন একটি ট্রলার আটকের পর তল্লাশি করে গলদা চিংড়ির ৫ লাখ রেণুপোনা উদ্ধার করেন তারা। এসময় রেণুপোনা বহনকারী ট্রলারসহ ১৮ জন শ্রমিককে আটক করা হয়।