উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ, জেলা শহরের ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র নদে। এদিকে পানি পানি বৃদ্ধির সঙ্গে ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন শুরু হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, রবিবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি পুরাতন ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার ৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২৩ সে.মি., করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে ১৭৪ সে.মি. ও তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের পেছনে গোয়ালের ঘাট পয়েন্টে ১২৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে নদ-নদীগুলোতে আরও পানি বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ