`আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে এই কর্মশালা হয়।
এটি আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। কর্মশালাটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ। উপস্থিত ছিলেন উপ-কমিটির চেয়ারম্যান এ্যাম্বেসেডর মোহাম্মদ জমির, বিআইআইএসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদগণ, বরেণ্য অর্থনীতিবিদ, থিংকটাস্ক এর প্রধান, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত, সাংবাদিক এবং উপ-কমিটির সদস্যবৃন্দ।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস জানা এবং চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বর্তমানে বিএনপি-জামাতের মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য আহ্বান জানান।
দেশের বাইরে থেকে স্কাইপি এর মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষে ড. আবুল হাসনাত মিল্টন, ড. মঈন আহমেদ, ডেনমার্ক আওয়ামী লীগের ড. বিদ্যুৎ বড়ুয়া, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ড. ইকবাল ইউসুফ, সুইডেন আওয়ামী লীগের ফরহাদ খান এবং সাউথ আফ্রিকা থেকে ড. মোহাম্মদ লুৎফর রহমান।
ইত্তেফাক/জেডএইচ