আটঘরিয়ায় ইকবাল হোসনে ওরফে ইকবাল (৪২) নামের চরমপন্থী দলের সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ইকবাল উপজেলার একদন্ত ইউপির নরজান পূর্বপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য এসেম উদ্দিনের ছেলে।
একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, একদন্ত বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন ইকবাল। পথিমধ্যে তালপাড়া গোরস্থান মোড় নামক স্থানে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। ইকবাল চরমপন্থী দলের সদস্য। চরমপন্থী দলের কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।
ইত্তেফাক/আরকেজি