খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার রাত নয়টার দিকে বীজিতলা আর্মি ক্যাম্পের চেক পোস্টে সন্দেহ হলে গাড়ি চেক করে মো. আতোয়ার (৩৭) ও মো. হাবিবুর (৩৩) দুই কেজি গাঁজাসহ আটক করে সেনাবাহিনী।
এ বিষয়ে সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন গাঁজা ব্যবসায়ীকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম