বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের সাবমেরিন মহড়া

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে জাপান। সোমবার স্থানীয় এক পত্রিকার খবরে একথা বলা হয়। এদিকে এ  জলসীমার অধিকাংশ চীন দাবি করে বলে আশংকা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে। খবর এএফপি’র।
 
আশাই শিমবুন পত্রিকার খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়।
 
সমুদ্র-সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই জলসীমার দাবি করে আসছে।
 
সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া। -বাসস
 
ইত্তেফাক/ জেআর