গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন শেখ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০জন। সোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটিকামারী ধোপাভিটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন শেখ (২৬) উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারী ধোপাভিটা নামক স্থানে মুকসুদপুরগামী একটি যাত্রীবাহী বাস ও বরইতলা গামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ইয়াসিন শেখ (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অাহত অন্য দুই মোটরসাইকেল আরোহীসহ ১০জন কেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ