জামালপুরের মেলান্দহে অটোরিক্সা দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় সাদিপাটি গ্রামে ব্যাটারিচালিত অটোরিক্সায় দুর্ঘটনায় শাহাদৎ মিয়া (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে এ ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার মেলান্দহ উপজেলার সাদিপাটি থেকে ব্যাটারিচালিত একটি অটোরিক্সাযোগে শাহাদৎ মিয়া  ইসলামপুরের দিকে আসছিল। সাইড দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশে গর্তে উল্টে পড়ে পানি ডুবে তার মৃত্যু হয়।
 
পরে স্থানীয়রা অটোরিক্সা চালককে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেলারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত শাহাদৎ মিয়া ইসলামপুরের হাড়িয়াবাড়ীর মোজাআটা গ্রামের মফিজল মিয়ার ছেলে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/নূহু