জয়ের বিকল্প দেখছে না শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে কোণঠাসা শ্রীলঙ্কা দল। আফগানিস্তানের বিপক্ষে তাই জয়ের বিকল্প দেখছে না দলটি।
 
আজকে হারলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়বে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলের অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস বলেন, জয় ছাড়া আমাদের কোন উপায় নেই। প্রথম ম্যাচে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি, এছাড়া আমাদের অনেক ভুল ছিল। সবকিছু পিছনে ফেলে আমরা জয় ছিনিয়ে আনতে চাই।
 
অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তানে বাড়তি কোন চাপ নেই। এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো খেলতে আসা দলটি জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে।
 
অধিনায়ক আসগর আফগান বলেন, নতুন দল হলেও আমাদের দলে আছে দারুন কিছু খেলোয়াড়। তারা তাদের সেরাটা দিতে ভালো একটা ফল আমরা পাবো।
 
আজ বাংলাদেশ সময় সাড়ে ৫ টায় আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
 
ইত্তেফাক/এসআর/নূহু