আমতলী (বরগুনা) সংবাদদাতা
কলকাতার বিশিষ্ট কবি পবিত্র মুখোপাধ্যায় ৭০ বছর পর শেকড়ের টানে জন্মস্থান আমতলীতে আসছেন আজ বুধবার।
সোমবার তিনি কলকাতা থেকে রওয়ানা হয়ে বরিশাল পৌঁছেন। আজ সকালে তিনি বরিশাল থেকে বরিশালের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তীসহ সরাসরি আমতলীতে আসবেন। ১৯৪৭ সালে দেশ বিভাগ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৪৮ সালের শেষের দিকে মাত্র ১০ বছর বয়সে তিনি মাসির সাথে দেশ ত্যাগ করেন। তার বাবা রোহিণী কান্ত মুখোপাধ্যায় ও মা যোগমায়া দেব। তার আগমন উপলক্ষে সন্ধ্যায় এনএসএস ট্রেনিং সেন্টারে পিপ্লস ভয়েস অব আমতলী সংবর্ধনার আয়োজন করেছে।