নকলায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুরের নকলা উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল জব্বার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ফুলপুর গ্রাম থেকে অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করে করা হয়।
 
গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার উপজেলার টালকী ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় ৭ বছরের ওই শিশুকে তার মেয়ের সঙ্গে খেলা করতে তার নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে জব্বার। ঘটনা জানাজানি হলে রাতেই অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই শিশুর মা নকলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে ওই শিশুকে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ