সীতাকুণ্ডে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে গ্ল্যাক্সো স্মিথক্লাইন বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা দীর্ঘ ২ মাস যাবত আন্দোলনের ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় মহাসড়ক অবরোধ করেছে।
 
জানা যায়, গ্ল্যাক্সো স্মিথক্লাইনের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কোন ধরনের আলোচনা না করে ঔষধ কারখানাটি বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভিতর দীর্ঘ ২ মাস যাবত আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু এ আন্দোলনে প্রশাসন কর্ণপাত না করায় শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেরিকেড দেয়। এদিকে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্লাক্সো স্মিথক্লাইনের ঔষধ কারখানা কর্তৃপক্ষের কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন। এতে বিবাদী করা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এম ডি ও পরিচালকসহ কয়েক জনকে।
 
এ ব্যাপারে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ রোড বেরিকেডের কথা স্বীকার করে বলেন, গ্ল্যাক্সো স্মিথক্লাইনের কারখানাটি যদি খুলে দেওয়া না তাহলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
 
ইত্তেফাক/নূহু