নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার দুলালপুর সড়কের তিতাস গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হল- সাধারচর ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের মেজবাউদ্দিনের ছেলে আল-আমিন (২৮) ও চক্রধা ইউনিয়নের পূর্বেরগাও গ্রামের আব্দুর রব খা’র ছেলে নাজমুল হাসান তুষার (২৯)।
শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৩টি ও গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ১টি ডাকাতি ও ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। নাজমুল হাসান তুষারের (২৯) বিরুদ্ধে নরসিংদী সদর থানায় ১টি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। শিবপুর মডেল থানায় আরও ২টি মাদক মামলার রয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে করে বলেন, রবিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের (নং-২৬) করা হয়েছে। ২ ডাকাতের ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ