ভারতে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে প্রবেশেকালে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার মাঝরাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গাঘুটিয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আজিজুর রহমান (২২), নয়ন আলী (২৬), ইমন হোসেন (১৯), আব্দুল খলিল (১৭) সেলিম রেজা।
 
গাঘুটিয়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ১০ যুবককে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য এসেছে বলে স্বীকার করেন।
 
আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম কবির বলেন, আটককৃতদের কসবা থানায় সোপর্দ করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ