মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটিকামারী ধোপাভিটা নামক স্থানে।
 
নিহতরা হলেন উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে ইয়াছিন  শেখ (২৬)  ও রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের কাশেম দাড়িয়ার ছেলে মেরাজ (৩৫)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারী ধোপাভিটা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত মেরাজ শেখ (৩৮) ও বিরু শেখকে (৩৫)  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেরাজের অবস্থা আরো অবনতি হলে ঢাকা নেওয়ার পথে বিকালে তিনি মারা যান।
 
অন্য আহতদের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
 
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু