মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ডে  আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার বিকাল সাড়ে ৫টায় পৌরসদরস্থ মহিলা মার্কেটের সামনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাহারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মোঃ শাহাবুদ্দীনের পরিচালনায় এ মানববন্ধন হয়।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, আওয়ামী লীগ নেতা নোয়া মিয়া কন্ট্রাক্টর, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, মুক্তিযোদ্ধা জহির উদ্দিন ফারুক, উপজেলা যুবলীগ সেক্রেটারী রবিউল হোসেন,মেম্বার আবুল কালাম ভূঁইয়া ও যুব লীগ নেতা জসিম উদ্দিন প্রমূখ।
 
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুর ১২টায় মুরাদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টারের ছেলে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম আরমানের (৪০) ওপর নিজ দলের অপর গ্রুপ হামলা করে।
 
ইত্তেফাক/নূহু