পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আজ কিম ও মুনের বৈঠক

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আজ মঙ্গলবার ফের বৈঠকে বসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১১ বছরের মধ্যে এটাই হবে উত্তর কোরিয়ার রাজধানীতে দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। খবর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের
 
প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানিয়েছেন, তিনি পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপকেই গুরুত্ব দেবেন। তিনি স্থায়ী শান্তি চান। এজন্য যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে যাতে ফলপ্রসূ আলোচনা হয় সেই চেষ্টা করবেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে সমঝোতার ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন।যু
 
ক্তরাষ্ট্র দাবি জানিয়েছে, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত হতে হবে। আর উত্তর কোরিয়ার দাবি শত্রুতার সম্পর্ক পরিহার করে যুক্তরাষ্ট্রকে জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এর আগে দুই নেতার মধ্যে দুইবার বৈঠক হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা মুন চুং ইন বলেন, প্রেসিডেন্ট তখনই সফল হবেন যখন তিনি কিম জং উনকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ করতে পারবেন। তিনি জানান, প্রেসিডেন্ট মুন দুই কোরিয়ার সীমান্তে সৈন্য সংখ্যা কমিয়ে উত্তেজনা হ্রাসের চেষ্টা করবেন। এর আগে চলতি বছরই মুন ও কিমের মধ্যে দুইবার বৈঠক হয়।
 
ইত্তেফাক/আরকেজি