রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দিনগত রাত তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম এ খবর নিশ্চিত করেছেন।
 
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএম