স্ট্রবেরিতে পিন পাওয়ায় অস্ট্রেলিয়াজুড়ে আতঙ্ক

স্ট্রবেরির ভেতর পিন পাওয়ার পর অস্ট্রেলিয়াজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
 
ছয়টি রাজ্যে ইতোমধ্যে খাবারে ভেজাল পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী এঘটনাকে মারাত্মক অপরাধ বলে ঘোষণা করেছেন। পিনসহ স্ট্রবেরি খেয়ে ইতোমধ্যে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকটি স্ট্রবেরি বিক্রেতা প্রতিষ্ঠানকে প্রত্যাহার করা হয়েছে। সাবধানতা হিসেবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে স্ট্রবেরি আমদানি বন্ধ রেখেছে।
 
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী স্ট্রবেরিতে পিন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে সন্দেহভাজন কাউকে এখনো শনাক্ত করা যায়নি। খাদ্যে ভেজাল প্রথমে ধরা পড়ে কুইন্সল্যান্ডে। অপরাধীদের ব্যাপারে তথ্য দিলে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 
কুইন্সল্যান্ড স্ট্রবেরি উৎপাদক সংস্থা জানিয়েছে অসন্তুষ্ট কোনো কর্মচারী মনের ক্ষোভ থেকে এই কাজ করতে পারে। তবে পুলিশ বলেছে সুনির্দিষ্টভাবে এখনো কিছু জানা যায়নি। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর