নীলফামারীতে জাতীয় পাটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলে দুই গ্রুপের সমন্বয়ে ১০১ সদস্যে বিশিষ্ট ৬ মাসের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সওকত চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
জেলা জাতীয় পাটির ঘোষিত বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ বলেন, নেতৃত্ব দিতে গেলে দলের মধ্যে একটু-আধটু মতবিরোধের সৃষ্টি হতে পারে। এটা নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বর্তমানে আমরা অতীতের সবকিছু ভুলে একত্রিত হয়ে কাউন্সিলে ছয় সদস্যের নাম ঘোষণা করেছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহমেদ সফি রুবেল, রোকন উদ্দিন বাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, তিতাস মোস্তফা, স্বপন চৌধুরী, কাজী মশিউর রহমান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
ইত্তেফাক/এসজেএ/ইউবি