টাঙ্গাইলের সখীপুরের বিভিন্ন ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাদের পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের উদ্যোগে রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়।
রাজস্ব সংগ্রহে অবদান রাখায় বিভিন্ন ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা ৮ ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সহকারী কমিশনারের (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।
ইত্তেফাক/জেডএইচ