বঙ্গবন্ধু গোল্ডকাপে জায়গা হয়নি সেই গোলরক্ষকের

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের। স্বপ্নকে ছুঁতে এগিয়ে যাচ্ছিল দল। কিন্তু একটি ভুল সব কিছু ওলট পালট করে দিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।
 
অথচ এই বাংলাদেশই ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল। নেপালের বিপক্ষের ম্যাচে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের শিশুসুলভ ভুলই ছিটকে দেয় বাংলাদেশকে। নেপালের করা একটি ফ্রি কিক হাতের মধ্যে নিয়েও জালের মধ্যে ছেড়ে দিয়েছিলেন তিনি। 
 
আর এ জন্য তুমুল সমালোচনার ঝড় উঠে। শেষপর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয় সোহেলকে। তার পরিবর্তে বাংলাদেশের গোলপোস্ট সামলাবেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
 
১ অক্টোবর থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। 
 
ইত্তেফাক/জেডএইচ