কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে ডুবে হৃদয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বরতালুক গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিহত হৃদয় রাজারহাট ইউনিয়নের হরিশ্বরতালুক গ্রামে হোসেন আলীর ছেলে।
এলাকাবাসীরা জানান, সোমবার বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে সহপাঠীসহ খেলতে যায় হৃদয়। এক পর্যায়ে পা ফসকে হৃদয় পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। তার মায়ের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে হৃদয়কে পানিতে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ