ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার রাতে অভিযানে চালিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার আব্দুল করিম মিয়ার ছেলে মো. সুমন রহমান (২২) ও একই উপজেলার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো. রাজিব ইসলাম ওরফে বাবু (২৩)।
র্যাব জানায়, সোমবার রাতে র্যাবের একটি দল উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামস্থ বিসমিল্লাহ ওয়ার্কশপের মালিক মালি হায়দারের টিনসেট গোডাউন এর ভেতরে অভিযান পরিচালনা করে। এ সময় ১৩৬০ ক্যান বিয়ার, বিদেশী মদসহ ৩১টি থ্রি পিছ উদ্ধার করে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হযেছে।
ইত্তেফাক/বিএএফ