আমেরিকা-চীন বাণিজ্যযুদ্ধ চলবে ২০ বছর: জ্যাক মা

আমেরিকা-চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা। তিনি বলেন, দুই দেশের এ বাণিজ্য যুদ্ধ আগামী ২০ বছর পর্যন্ত চলতে পারে। খবর সিএনএনের।
 
আমেরিকা প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে এমন খবরের পর আজ (মঙ্গলবার) এক সম্মেলনের আয়োজন করেন আলিবাবার এ নির্বাহী প্রধান।
 
সম্মেলনে তিনি বলেন, আমেরিকার সঙ্গে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ আগামী ২০ দিন কিংবা ২০ মাসে শেষ হবে না। আগামী ২০ বছর ধরে চলতে পারে।  
তিনি আরও বলেন, এতে করে দুই দেশকে মাসুল দিতে হবে। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও।
 
বাণিজ্য যুদ্ধের জন্য তিনি নিজ দেশের রাজনীতিকদেরও সমালোচনা করেন।
 
ইত্তেফাক/এসআর