রাস্তায় অপরিচিত লোকের সঙ্গে করমর্দন করে হীরের আংটি হারালেন এক চিকিৎসক। ঘটনা ভারতের কলকাতা শহরে।
কলকাতা শহরের প্রথম সারির একজন নামি চিকিৎসক মোহোনচাদ শীল (৭৩)। কয়েক দশক ধরে তিনি হাজারো মানুষের চিকিৎসা করে আসছেন। এ জন্যে হামেশাই দেখা হয় তাদের সঙ্গে। তিনি নিজে চিনতে না পারলেও তাদের অনেকে কথা বলেন, করেন করমর্দন।
কিন্তু এবার করমর্দন করে খোয়া গেল তার আস্ত হীরের আংটি।
ঘটনা ১৫ সেপ্টেম্বরের। মোহোনচাদ শীল বাড়ি থেকে বেরিয়েছিলেন সেলুনে চুল কাটাতে। পথিমধ্যে দেখা হয় এক মহিলার। ওই মহিলা তার না ধরে ডেকে হাত মেলান। সবই ঠিক ছিলো। কিন্তু বাড়ি ফিরে দেখেন মোহনচাদের আঙ্গুলের হীরের আংটি নেই। মোহনচাদের সন্দেহ হয় ওই মহিলাকে।
ইতিমধ্যে থানায় মামলা করেছেন ওই চিকিৎসক। কলকাতা পুলিশ জানায় ওই মহিলাকে ধরতে আমরা অভিযান শুরু করেছি।
ইত্তেফাক/ এসআর