মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সামরিক বাহিনীর নৃশংসতার পরিমাপ করা কঠিন। আজ (মঙ্গলবার) এক তদন্ত প্রতিবেদনে এমনটি জানিয়েছে জাতিসংঘ তদন্তকারী দল।
জাতিসংঘের তদন্তকারী মারজুকি দারুসমান বলেন, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার বর্ণনা দেয়া কঠিন। তারা গণহত্যা চালিয়েছে, শত মানুষ হত্যা করেছে।
তিনি এ প্রতিবেদনে নৃশংস এ গণহত্যার জন্যে মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
মারজুকি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে জানান, রোহিঙ্গাদের ওপর অভিযানের নৃশংসতার পরিমাপ করা কঠিন। এটি প্রকৃতপক্ষে বেসামরিক নাগরিক জীবনের প্রতি সম্পূর্ণরূপে অশ্রদ্ধা প্রদর্শন।
ইত্তেফাক/এসআর