নড়াইলে ১২ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

নড়াইলে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে ১২ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই নাশকতা মামলার আসামি। এরা একত্রে সংগঠিত হয়ে আবারো শহরে নাশকতার পরিকল্পনা করছিল, এই সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।
 
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত প্রত্যেকেই জামায়াত ইসলামীর নেতাকর্মী। তাদের কোন নাশকতার পরিকল্পনা ছিল কিনা এবং এর সাথে আরো কারা জড়িত সে বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি