চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল এবং সাধারণ সম্পাদক সুভাষ

অবশেষে চট্টগ্রাম কলেজে এক বছর মেয়াদে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে মহানগরী ছাত্রলীগ। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদুল করিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুভাষ মল্লিক। গত ১৭ সেপ্টেম্বর রাতে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।
 
কমিটির সহ-সভাপতিরা হলেন যথাক্রমে কমর উদ্দিন, খালেদ মাহমুদ চৌধুরী টুটুল, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. ওবায়েদুল হক, মোস্তফা কামাল, জাবেদুল ইসলাম জিতু, মোক্তার হোসেন রাজু এবং শাজাহান সম্রাট।
 
কমিটির যুগ্ম-সম্পাদকবৃন্দ যথাক্রমে সাদ্দাম হোসেন চৌধুরী, ইউসুফ কবির, স্বরূপ রায় সৌরভ ও উথিলা মারমা। সাংগঠনিক সম্পাদকবৃন্দ যথাক্রমে খাদেমুল ইসলাম দুর্জয়, হায়দার আলী, মোহাম্মদ বেলাল ও আনন্দ মজুমদার। দপ্তর সম্পাদক আবদুল কাদের হাওলাদার, প্রচার সম্পাদক জামাল উদ্দিন সোহেল, উপ-প্রচার সম্পাদক আবু নাঈম মো. হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেকুল ইসলাম খান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক খন্দকার নায়েবুল আজম, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিফাত হোসেন।
 
ছাত্রলীগ সূত্র জানায়, ১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজ ছাত্রাবাস এলাকায় সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে নির্মমভাবে হত্যা করে শিবিরের সশস্ত্র ক্যাডাররা। ১৯৮৪ সালের ২৮ মে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার নেতা শাহাদাত হোসেনকে কলেজ ছাত্রাবাসে গলা কেটে হত্যার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে একক আধিপত্যের সূচনা করে করে শিবির।  ১৯৮৪ সালে সত্যজিৎ চক্রবর্তী সুজনকে আহ্বায়ক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল। কিন্তু কলেজ ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান করতে পারত না সেই কমিটি।
 
ইত্তেফাক/আরকেজি