আবার সিনেমায় ফিরছেন আঞ্জেলিনা জোলি

 
প্রায় ৩ বছর হলো নতুন কোনো সিনেমায় দেখা যায়নি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। এবার বিরতি কাটিয়ে সিনেমায় ফিরছেন জোলি। নতুন একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
IMG0
 ২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। সিনেমার গল্পে দেখা যাবে, একটি বাড়ির মা এবং ১২ বছরের ছেলে ছাড়া সবাই রহস্যজনকভাবে খুন হন। ১২ বছরের ছেলেকে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নামেন ওই নারী।
 
ইত্তেফাক/মোস্তাফিজ