ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ২২৯ বোতল ফেন্সিডিল জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২২৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
বিজিবি জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার শাহজাহান আলীর নেতৃত্বে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৭ এর সাব পিলার ৮ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যান্তরে নন্দিরকুটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একদল চোরাকারবারীকে ধাওয়া করে ২২৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ২২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
 
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের সুবেদার নুর-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৯১ হাজার ৬০০ টাকা।
 

ইত্তেফাক/এএম