ডিবির নতুন যুগ্ম কমিশনার মাহবুব আলম

মো. মাহবুব আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে বুধবার এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার এক অফিস আদেশে তাকে বদলি করে নতুন এ দায়িত্ব দেয়া হয়েছে।
 
মো. মাহবুব আলম এর আগে ডিবির উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ যুগ্ম কমিশনার পদে পদোন্নতি পেয়ে ডিএমপি সদর দফতরে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ডিবির যুগ্ম কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল বাতেন।
 
 
ইত্তেফাক/ইউবি