জেলার কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৪৫) বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আমজদ আলীর ছেলে। কুলাউড়া শহরের মাগুড়া উত্তর এলাকায় তার বাসা।
একালাবাসী জানান, মঙ্গলবার রাতে ফুলতলা থেকে শামীম ও অন্য একজন সাগরনাল-ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া নিজ বাসায় ফিরছিলেন। রাস্তায় তারা বন্য হাতির আক্রমণে শিকার হয়। তার সঙ্গে থাকা অন্যজন প্রাণ বাঁচিয়ে আসতে পারলেও শামীম হাতির আক্রমনে মারা যান। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শামীমের মুখে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি