আড়াইহাজারে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমূলতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়  রিকশাচালক শফিকুল ইসলাম (৪৫)  নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে।
 
আড়াইহাজার থানার উপ পরিদর্শক মোস্তাফিজ জানান, ঘটনার সময় শিমুলতলী এলাকার রাস্তায় রিকশাটি ঘুরানোর সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। সে ধাক্কায় ঘটনাস্থলেই রিকশাচালক শফিকুল মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/নূহু