সিরাজগঞ্জে ককটেলসহ জামায়াত-বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে ককটেলসহ জামায়াত-বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সলংগা থানার গোলপ ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা সলংগা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক তরিকুল ইসলাম (২৮), উল্লাপাড়ার বড়গোজা গ্রামের বাসিন্দা সলংগা থানা যুবদলের যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম (৩২), উল্লাপাড়ার চড়িয়া মধ্যেপাড়া গ্রামের বাসিন্দা হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক হাছান রকিবুল (৩০) এবং উল্লাপাড়া চড়িয়া কালিবাড়ি গ্রামের বাসিন্দা সলংগা থানা জামাতের সদস্য আব্দুস ছামাদ (৩৫)।
 
সলংগা থানার ডিউটি অফিসার মোছা. ইয়াছমিন জানান, ঘটনার সময় জামায়াত-বিএনপির নেতারা সলংগা থানার গোলপ ব্রিজের পাশে ডাক্তার আনোয়ার হোসেনের শালবাগানে গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে ঘেরাও করে আটক করে। তাদের বিরুদ্ধে সলংগা থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/বিএএফ