‘গ্লোবাল টিচার্স মিট’ ২৩ সেপ্টেম্বর শুরু

জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যাডেট কলেজগুলোর সহযোগিতায় আগামী ২৩-২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল টিচার্স মিট-২০১৮’। 
 
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভিয়েতনাম, ইউক্রেন, আমেরিকা, হংকং, ফ্রান্সের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ক্যাডেট কলেজ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মূল সুর- ‘শ্যাপিং আওয়ার ফিউচার সাইন্স এডুকেশন ইউজিং স্টেম্প’।
 
অনুষ্ঠানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এপালাছিয়ান স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) এবং এনসিটিবি’র অধ্যাপকবৃন্দ প্রবন্ধ উপস্থাপন করবেন।  বিভিন্ন দেশের বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় ও প্রাণবন্ত করতে শিক্ষক-শিক্ষার্থী ও প্রচার মাধ্যমের ভূমিকা এবং একুশ শতকের শিক্ষা বিষয়ে আলোচনা করা হবে। 
 
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ ক্যাডেট কলেজের এজি ও এএজি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, অধ্যাপক ড. কায়কোবাদ (বুয়েট), অধ্যাপিকা সৈয়দা তাহমিনা আক্তার (পরিচালক আইইআর, ঢাবি), কেলিরায়ান (কালচারাল অ্যাফেয়ার অফিসার, ইউএস এম্বাসি), স্বপন কুমার রায় (জাতীয় বিজ্ঞান জাদুঘর), প্রফেসর ড. কাজী আব্দুল ফাত্তাহ (সভাপতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমী), বিপ্লব কুমার দেবসহ (সভাপতি, জিস্ট ইন্টার ন্যাশনাল ফাউন্ডেশন) বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। 
 
ইত্তেফাক/এমআই